চ্যাম্পিয়নস লীগের ফাইনালে লিভারপুল

ক্রীড়া ডেস্ক: এ মৌসুমে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লীগের ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। সেমি ফাইনালের দ্বিতীয় লেগে ভিয়ারিয়ালের বিরুদ্ধে তারা জয় পায় ৩-২ গোলের। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে ফাইনাল নিশ্চিত করেছে অল রেডরা।

সেমি ফাইনালের প্রথম লেগে ২ গোলে এগিয়ে থাকলেও লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন লিভারপুলকে এক দুঃখ সামনে নিয়েই নামতে হবে। ম্যাচেও দেখা গেছে সে রকম চিত্র। নিজেদের মাঠে মাত্র ৩ মিনিটেই দায়ার গোলে লিড নেয় ভিয়ারিয়াল। এরপর ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ককুলিন। ম্যাচে ফিরতে মরিয়া লিভারপুল বারবার আক্রমণ চালিয়েছে। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও ম্যাচের ৬২ মিনিটে ফাবিনহোর গোলে প্রথম হাসি ফুটে আল রেডদের। এরপর ৬৭ মিনিটে দিয়াজ ও ৭৪ মিনিটে সাদিও মানে করেন আরো একটি করে গোল।
আগামীকাল দ্বিতীয় সেমি ফাইনালের দ্বিতীয় লেগে পরস্পরের মুখোমুখি হবে রিয়েল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।

  •  
  •  
  •  
  •