সড়ক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস নিহত

ক্রীড়া ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। শনিবার (১৪ মে) রাত ১১টার দিকে টাউন্সভিল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে কুইন্সল্যান্ড পুলিশ।

সাইমন্ডসের মৃত্যুর বিষয়টি তদন্ত করছে কুইন্সল্যান্ড পুলিশ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি হার্ভে রেঞ্জের কাছাকাছি দুর্ঘটনার কবলে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল; কিন্তু সম্ভব হয়নি।

১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ‍দুটি বিশ্বকাপ জেতেন সাইমন্ডস। এর মধ্যে আছে ২০০৩ সালের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার নজিরও। সেই তারকার মৃত্যুতে শোক প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট।

  •  
  •  
  •  
  •