ইউক্রেনের দাবি এক দিনে নিহত হয়েছেন আড়াইশ রুশ সেনা
আন্তর্জাতিক ডেস্ক: থেমে নেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইতোমধ্যেই এ যুদ্ধ পার করে ফেলেছে ১১০ দিন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ দাবি করেছেন ১১০ দিনের এ যুদ্ধে ইউক্রেনে প্রায় ৩২ হাজার ৭৫০ জন রুশ সেনা মারা গেছেন। ইউক্রেনের পক্ষ থেকে আরও দাবি করা হয় গত ২৪ ঘণ্টাই মারা গেছেন ২৫০ জন রুশ সেনা।
এছাড়াও অন্যান্য অস্ত্র শস্ত্রের মধ্যে এক হাজার ৪৪০টি ট্যাংক, তিন হাজার ৫২৮টি সাঁজোয়া যান, ৭২২টি কামান এবং ২৩০টি লঞ্চ রকেট, ৯৭টি বিমান বিধ্বংসী যুদ্ধ অস্ত্র, ২১৩টি যুদ্ধবিমান, ১৭৯টি হেলিকপ্টার, ৫৯১টি ইউএভি এবং ১২৯টি ক্রুজ ক্ষেপনাস্ত্র, ১৩টি যুদ্ধজাহাজ, দুই হাজার ৪৮৫টি যানবাহন ও ফুয়েল ট্যাংক এবং ৫৫টি বিশেষ সরঞ্জাম ধ্বংস করার দাবি করছে ইউক্রেন।

