সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সাংবাদিক শাহীর সম্মাননা পদক লাভ
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আবারও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সম্মাননা পদক’২০১৬ পেয়েছেন চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সম্মাননা পদক’২০১৬ দিয়েছে স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন। রাজধানী ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ৫ এপ্রিল বিকেলে “ ৪৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পদক’২০১৬ বিতরণ করা হয়। পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বিচারপতি খাদেমুল ইসলাম চৌধূরী। স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি কবি ও সাংবাদিক রবিউল ইসলাম রবি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বাংলাদেশ সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
উল্লেখ্য, সাংবাদিক শাহ্ আলম শাহী চ্যানেল আই, দৈনিক মানবজমিন এবং রেডিও আমার এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন । এছাড়াও তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক উন্নয়ন সংস্থা “ সিসিডি-বাংলাদেশ” এর আঞ্চলিক সমন্বয়কারী,“জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন” এবং মানবাধিকার সংস্থা “আইন সহায়তা ও পরিবেশ সংরক্ষণ কেন্দ্রে’র “সমন্বয়ক” হিসেবে দায়িত্বে রয়েছেন।
সম্প্রতি সাংবাদিক শাহ আলম শাহী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গুণিজন সম্মাননা’২০১৬ পেয়েছেন। বাংলাদেশ কবি পরিষদের সৌজন্যে এ গুণিজন সম্মাননা দিয়েছে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র। এছাড়াও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এর আগে সাংবাদিক শাহ্ আলম শাহী জাতীয়সহ বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন ।

