কুড়িগ্রামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
৮ম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম টেকনিকেল স্কুল এন্ড কলেজের সামনে মানব বন্ধনের আয়োজন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কুড়িগ্রাম শাখা। ঘন্টাব্যাপী মানব বন্ধনে কুড়িগ্রামে কর্মরত সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোখলেছুর রহমান, সহসভাপতি সোলায়মান আলী সরকার, সাধারণ সম্পাদক বকুল চন্দ্র শাহা ও যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ। বক্তরা বলেন, অবিলম্বে ৮ম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য নিরসন করতে হবে। তানাহলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করা হবে।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: