বাকৃবি ৮ম সমাবর্তনের গাউন ও সনদ বিতরণের সময়সূচি

বাকৃবি প্রতিনিধি:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৮ম সমাবর্তনের গাউন, টুপি ও সনদ বিতরনের সময়সূচি ঘোষনা করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সময়সূচি ঘোষনা করা হয়।

সময়সূচি অনুযায়ী, আগামী ৯, ১০ ও ১১ তারিখ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সমাবর্তনে অংশগ্রহনকারীদের  নিজ নিজ অনুষদে উপহার ব্যাগ প্রদান করা হবে। ব্যাগটিতে গাউন, হুড, টুপি ও সমাবর্তন বিষয়ক পুস্তিকা থাকবে। এর মধ্যে শুধু গাউনটি সমাবর্তনের পর ফেরত দিতে হবে। ১২ তারিখ সমাবর্তনের অনুষ্ঠান শেষে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ১৩ তারিখ সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গাউন ফেরত সাপেক্ষে  সনদ গ্রহণ করা যাবে।

শিক্ষার্থীদের জন্য ভেটেরিনারি অনুষদে ৩ টি, কৃষি অনুষদে ৪ টি এবং অন্যান্য অনুষদগুলোত দুইটি করে বুথ থাকবে। এছাড়া প্রত্যেক অনুষদের সমাবর্তনে অংশগ্রহনকারী শিক্ষকদের জন্য একটি করে বুথের ব্যবস্থা করা হবে। বুথ থেকে তাদের একাডেমিক কস্টিউম কুপন প্রদান করা হবে, যেটি সকলকে সংরক্ষণ করে রাখতে হবে। কুপন ব্যতীত কিট গ্রহণ ও জমা এবং মূল সনদ সংগ্রহ করা যাবে না।

বাকৃবি ৮ম সমাবর্তনে কস্টিউম উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ সংবাদ সম্মেলনে  এসব তথ্য তুলে ধরেন।

সমাবর্তনে কস্টিউম উপ কমিটির আহবায়ক অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপ কমিটির দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান বলেন, সমাবর্তন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৭ হাজার গাউন ভাড়া করা হয়েছে। সমাবর্তন শেষে গাউনটি প্রত্যেককে গ্রহণকৃত বুথে ফেরত দিতে হবে। রেজিস্ট্রশনকৃত ছবির সাথে মিলিয়ে উপহার ব্যাগ দেওয়া হবে, তাই একজনের উপহার অন্যজন নেয়ার কোন সুযোগ নেই।
তিনি আরও বলেন, নিজ নিজ গাউন সতর্কতার সহিত সংরক্ষণ করতে হবে। কোনা প্রকার ক্ষতি বা হারিয়ে গেলে তার ক্ষতিপূরণ নিজেকেই দিতে হবে। সমাবর্তনে অংশগ্রহণকারীকে একক ভাবে অংশ নিতে হবে। পরিবারের কোনো সদস্য এমনকি শিশুকে নিয়েও অনুষ্ঠানে অংশ নেওয়া যাবে না।

  •  
  •  
  •  
  •