বেতন স্কেলে সুপার প্রফেসর গ্রেড সৃষ্টি করা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষদের ১৩ দফা দাবি
নিউজ ডেস্ক:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সম্প্রতি বেতন স্কেলে সুপার প্রফেসর গ্রেড সৃষ্টি করা সহ ১৩ দফা দাবি জানিয়েছে। গত ৪ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কাযনির্বাহী সভায় এই ১৩টি দাবীর বিষয়ে সিদ্ধান্তগৃহীত হয়। পরে দাবিগুলো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে পাঠানো হয়। এসব দাবীর মধ্যে রয়েছে অভিন্ন নীতিমালা শুধুমাত্র এর আলোকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের ক্ষেত্রে প্রয়োগ, ১লা জুলাই ২০১৫ সাল হতে পিএইচডি ইনক্রিমেন্ট বাস্তবায়ন করে বকেয়া সমূহ অতি দ্রুততম সময়ের মধ্যে প্রদান, সরকারি পাসপোর্ট প্রদান, শিক্ষা ছুটির চূড়ান্ত অনুমোদনে উপাচার্যকে ক্ষমতায়িত করা, অতিরিক্ত দায়িত্বে নিয়েজিত শিক্ষকদের দায়িত্ব ভাতা বৃদ্ধি, শিক্ষক নিয়েগে নতুন নতুন পদ সৃষ্টি, কনফারেন্স অংশগ্রহনের খরচ প্রদান, শিক্ষকদের জন্য গাড়ি ক্রয় ঋণ ও রক্ষণাবেরক্ষনের খরচ প্রদান, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে ১ম শ্রেণী/সিজিপিএ ৩.৫০ কিংবা তধূর্ধ (৪.০০এর মধ্যে) থাকলে মূল স্কেলের সাথে দুটি ইনক্রিমেন্ট প্রদান, সরকারি বিধি মোতাবেক জিপিএ (পোভিডেন্ট ফান্ড) কর্তন ও মুনফা প্রাপ্তি নিশ্চিত করা, ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে প্রকাশনার জন্য সকল বিশ্ববিদ্যালয়ের একই হারে সম্মানজনক আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা, পূর্বের ন্যয় শিক্ষকদের মাসিক গবেষনা ভাতা চালু এবং বেতন স্কেলে সুপার প্রফেসর গ্রেড সৃষ্টি করা।
গত ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বাংলদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডরেশন এর সভাপতি অধ্যাপক ড. মোঃ আখতারুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মোঃ নিজামুল হক ভুঁইয়া কর্তৃক স্বাক্ষরি এক পত্রে এসব দাবী জানানো হয়।
দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের।

