বাকৃবিতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী, বিচারের দাবিতে একক মানববন্ধন

বাকৃবি প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মোটর বাইক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় প্রশাসনের দায়িত্বে অবহেলার প্রতিবাদে আজ ২২ ফেব্রুয়ারি বুধবার একক মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন মইনুল খান সালমান নামের এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মাৎসবিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র।

তার উল্লেখিত দাবির মধ্যে ছিল

– নিহতের পরিবারকে ক্ষতিপূরন দিতে হবে
-প্রশাসন কে এই বিষয়ে লিখিত মন্তব্য দিতে হবে
– সংষ্কার কাজের সাথে যুক্ত প্রতিষ্ঠানকে শাস্তির আওয়তায় আনতে হবে
-ক্যাম্পাসে ভারী যানবাহন চলতে দেয়া যাবেনা
-ক্যাম্পাসের সর্বোপরি নিরাপত্তা জোরদার করতে হবে

মোটর বাইক দুর্ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি ) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের লেভেল-১, সেমিস্টার -২ এর শিক্ষার্থী মোরশেদুল ইসলাম ইফতি নিহত হন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ২:৪৫টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা যায়, সোমবার আনুমানিক রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় সেখানে অরক্ষিতভাবে রাখা নির্মান সামগ্রী এবং একটি গর্ত থাকার কারণে বাইকটি স্লিপ করে এবং আরোহী দুজনই ছিটকে যায়। পরবর্তীতে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় বাইকে থাকা অপর শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তার আশঙ্কার কিছু নেই।

নিহত ইফতির গ্রামের বাড়ি দিনাজপুর জেলায় । তার বাবা বিএফআরআই এর একজন সাবেক কর্মকর্তা।

  •  
  •  
  •  
  •