রাজধানীর মৌচাক টাওয়ারে আগুন
নিউজ ডেস্ক:
রাজধানীর মৌচাক টাওয়ারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা লিমা খানম।
তিনি বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মৌচাক টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

