প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

নিউজ ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এবারের নিয়োগে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে, মার্চের ২৪ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নূন্যতম ও সর্বোচ্চ বয়স হবে ২১ থেকে ৩০ বৎসর। মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে নূন্যতম ও সর্বোচ্চ বয়স হবে ২১ থেকে ৩২ বছর। তবে সরকারের জারি করা স্মারক মোতাবেক, ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স সর্বোচ্চ বয়সসীমা মধ্যে ছিল তারাও আবেদন করতে পারবেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক’–এর শূন্য পদ এবং জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিডিইপি-৪–এর আওতায় প্রাক্-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্ব খাতে সৃষ্ট ‘সহকারী শিক্ষক’ পদে জাতীয় বেতন স্কেল ২০১৫–এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএসহ (৪ স্কেলে ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন গ্রহণ শুরু ১০ মার্চ ২০২৩ইং। শেষ হবে ২৪ মার্চ ২০২৩ ইং রাত ১১টা ৫৯ মিনিটে।

  •  
  •  
  •  
  •