হাবিপ্রবি ও চীনের ইউইএসটিসি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
উচ্চ শিক্ষা ও গবেষণার উন্নয়নে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং ইউনিভার্সিটি অব ইলেক্ট্রনিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (ইউইএসটিসি) এর মধ্যে এক সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর বাসভবনে আনুষ্ঠানিকভাবে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন এবং চীনের ইউইএসটিসি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা বিভাগের ডেপুটি ডীন মি. লি ইয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

এ সময় চীনের ইউইএসটিসি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ডেপুটি ডীন চায় জিং, কর্মকর্তা মি. লি ইং, লি ইয়াং, পিএইচডির ছাত্র মো. আলতাফ হোসেন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, আইআরটি’র পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ চুক্তি স্বাক্ষরের ফলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চীনের ইউইএসটিসি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, ছাত্র-শিক্ষক ও গবেষক বিনিময়সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: