আগামী নির্বাচনে ৩০০ আসনে ব্যালটে ভোট
নিউজ ডেস্ক:
চলতি বছরের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এ বছরের নভেম্বরে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ফলে আসছে নির্বাচনে দেশের ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম সোমবার (৩ এপ্রিল) দুপুরে নির্বাচন ভবনে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যরবহারের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ইভিএম মেরামতের জন্যব সরকারের কাছে এক হাজার ২৪০ কোটি টাকা ইসির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু ওই টাকা পাওয়ায় অনিশ্চতা সৃষ্টি হওয়ায় ইসি সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচন ৩০০ আসনেই স্বচ্ছ ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে।

