সব কোচিং সেন্টার এক মাস বন্ধ: শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক:
এসএসসি ও সমামানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে আগামী মাস অর্থাৎ ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষা-২৩ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

