এসএসসি পরীক্ষা উপলক্ষে আজ থেকে কোচিং সেন্টার বন্ধ
নিউজ ডেস্ক:
৩০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা উপলক্ষে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ২৩ মে।
গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ পরীক্ষা উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় শিক্ষামন্ত্রী কোচিং বন্ধের এই ঘোষণা দেন।

