সেতু থেকে ছিটকে বাস খাদে, মৃত্যু ১৫
নিউজ ডেস্ক:
ভারতের মধ্যপ্রদেশে সেতু থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (৯ মে) সকালে মধ্যপ্রদেশের খারগোন জেলার ডোঙ্গারগাঁও সেতুতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।
বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহান। প্রত্যেক পরিবারকে ৪ লাখ রূপি এবং আহতদের ২৫ হাজার করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সূত্র: এনডিটিভি

