বাকৃবিতে নির্মিত হচ্ছে দুটি ছাত্রী হল
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হল ও শেখ রেহেনা ছাত্রী হল এর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে।
বুধবার (১৪ জুন) সকালে বাকৃবির রুটিন দায়িত্বরত ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল হল দুটির নির্মান কাজ পরিদর্শন করেন এবং দায়িত্ব পালনরত প্রকৌশলীদের সাথে কথা বলে সার্বিক খোঁজ খবর নেন।
এ সময় তিনি বলেন, ছাত্রী হল দুটির নির্মান কাজ শেষ হলে ছাত্রীদের আবাসন সংকট থাকবে না।

ভার্সিটির বিনা গেস্ট হাউসের পেছনে রেললাইনের পাশে হল দুটি নির্মান করা হচ্ছে।
১০ তলা বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী হল ও শেখ রেহেনা ছাত্রী হল দুটির প্রতিটিতে সিট সংখ্যা থাকবে ১২০০ এবং প্রতিটি হল আয়তনে হবে ২০০০০ বর্গফুট। ছাত্রীদের ওঠানামার জন্য প্রতিটি হলে ৬ টি করে লিফট থাকবে বলে জানা গেছে।

