সাদুল্যাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি:

ব্যাপক আনন্দ ঘন ও উৎসব মূখর পরিবেশে গাইবান্ধার সাদুল্যাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। সাদুল্যাপুর প্রেসক্লাবের নিজস্ব ভবনে শুক্রবার সকাল ৯টায় রেজিষ্ট্রেশন ও পরিচয়ের মধ্যে দিয়ে সাধারণ সভা ও ফ্যামিলি ডে’র দিনব্যাপী কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রেসক্লাবের সাংবাদিকদের ছেলে-মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হয় দৌড়, বুদ্ধি যাচাই, অংক খেলা, বিস্কুট দৌড়সহ বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা। পরে প্রেসক্লাবের সকল সদস্যর পতœীরা বালিশ বর্জন, বল নিক্ষেপ ও ঝুড়িতে বল নিক্ষেপে অংশ নেয়। এরপর সাদুল্যাপুর বহুমূখি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতার পর ‘‘চেরাটি ক্রিকেট টুনামেন্ট’’ অনুষ্ঠিত হয়। এতে সকল সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

দ্বি-বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে দুপুরে মধ্যহ্নভোজে অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সদস্য তার পরিবার ছাড়াও সাদুল্যাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার বানু লাকী, (ওসি) ফরহাদ ইমরুল কায়েস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব, সাদুল্যাপুর বহুমূখি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনশাদ আলী, ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. মোস্তাফিজার রহমান, এসআই মাহাবুব রহমান, আবদুল বারী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শাহ মো. ফজলুল হক রানা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চলসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন।

sadullapur prees

পরে আমন্ত্রিত অতিথিরা প্রেসক্লাবের তিন সদস্যর ছেলে-মেয়ে (জেএসসি ও পিএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের) অভিনন্দন জানিয়ে তাদের হাতে সম্মাননা স্বারক ও নগদ অর্থ তুলে দেন। এছাড়া প্রেসক্লাবের সাবেক দুই সফল সভাপতি তাজুল ইসলাম রেজা, মাহামুদুল রহমান মিলন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, খোরশেদ আলম ও প্রবীণ সাংবাদিক আনোয়ারুল ইসলামকেও সম্মাননা স্বারক তুলে দেন।

এরপর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের নিয়ে প্রেসক্লাব ভবনে দ্বি-বার্ষিক সাধারণ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সভাপতি তাজুল ইসলাম রেজা। সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ। অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ মোস্তাফিজার রহমান ফারুক।

সভায় প্রেসক্লাবের বিগত দুই বছরের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের উপর পর্যালোচনা ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিকরা। পরে ২০১৬-২০১৭ইং (দুই বছর) মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে মোস্তাফিজার রহমান ফারুক সভাপতি (সংবাদ), শাহজাহান সোহেল সাধারণ সম্পাদক (সমকাল) ও খোরশেদ আলম কোষাধ্যক্ষ (নয়াদিগন্ত) নির্বাচিত হন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা ক্রিড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী ও লাকী কুপনে ভাগ্যবানদের হাতে পুরুস্কার তুলে দেন। একই সঙ্গে সাদুল্যাপুর উপজেলার পত্রিকা বিক্রেতা আবদুল কুদ্দুস, মতলুবর রহমান, শামীম, প্রেসক্লাবের কর্মচারী আবুল হোসেনকেও পুরুস্কার দেওয়া হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সাংবাদিকদের ছেলে ও মেয়েরা।

উল্লেখ্য- সাদুল্যাপুর প্রেসক্লাব ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। ঐক্যবদ্ধ প্রেসক্লাবটি শহরের প্রাণকেন্দ্র সাদুল্যাপুর বহুমূখি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের উত্তর-পূর্বে অবস্থিত।

  •  
  •  
  •  
  •