ক্রিকেটে এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, ৭ উইকেট নিলেন একাই

নিউজ ডেস্ক:

বিশ্ব ক্রিকেটে সায়াজরুল ইদ্রাস পরিচিত কোনো নাম নয়। কিন্তু এই সায়াজরুলই এখন ইতিহাসের অংশ। মালয়েশিয়ার এই পেসার টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৭ উইকেট নিয়েছেন। যা বিশ্ব রেকর্ড।

বুধবার (২৬ জুলাই) আইসিসি পুরুষদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া আঞ্চলের কোয়ালিফায়ার বি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই এ বিশ্বরেকর্ড গড়েন ইদ্রাস। খবর  ইএসপিএনক্রিকইনফো

ইদ্রাসের আগে ১২ জন বোলার পুরুষদের টি-টোয়েন্টি ছয় উইকেট নিলেও কেউই ৭ উইকেট নেয়ার নজির গড়তে পারেননি। ৩২ বছর বয়সী ইদ্রাস এখন পর্যন্ত ২৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার উইকেট সংখ্যা ৪৭টি।

চমক দেখানো এমন বোলিংয়ের পরে বিষয়টি সঙ্গে সঙ্গে ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়ে। নেট দুনিয়ায়ও ব্যাপক ভাইরাল টপিকে পরিণত হয়েছে সায়াজরুলের ৭ উইকেট নেয়ার ঘটনা। অবশ্য সেটিই স্বাভাবিক। তার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন র্কীতি গড়তে পারেননি কেউ।

  •  
  •  
  •  
  •