বাকৃবিতে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও সেমিনার অনুষ্ঠিত
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগষ্ট সোমবার সকাল সাড়ে ১১টায় র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে কে.আর মার্কেট প্রদক্ষিণ শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এসে শেষ হয়।
পরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘ডেঙ্গুকে নয় ভয়, সচেতনতা করবে জয়’ শীর্ষক সেমিনার ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রফেসর মোহাম্মদ মনিরজ্জামান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আবুল মনসুর।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. তাহ্সিন ফারজানা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ শহীদুল আলম।
প্রধান অতিথি বলেন, সকলকে সচেতন হতে হবে, নিজ নিজ আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। আজকের পরিস্কার পরিচ্ছন্নতা একটি চলমান প্রক্রিয়া এ কাজ চলমান রাখতে হবে। যেখানে সেখানে পানি জমতে দেওয়া যাবে না। নিজে সচেতন থেকে সমন্বিত পদ্ধতির মাধ্যমে ডেঙ্গু মোকাবেলা সম্ভব।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেঙ্গু প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, বাকৃবির ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ, ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

