কানাডায় ভয়াবহ দাবানল, এক প্রদেশে জরুরি অবস্থা

নিউজ ডেস্ক:

কানাডায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় পশ্চিমাঞ্চলের প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানকার ওয়েস্ট কেলৌনা শহরের আরও অনেক বাড়িঘর পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর: বিবিসি’র

ব্রিটিশ কলাম্বিয়ার প্রধান ডেভিড ইবে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হচ্ছে এবং আমরা সামনের কয়েকদিন মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি।’

প্রতিবেদনে বলা হয়েছে ম্যাকডুগাল ক্রিক দাবানল গত ২৪ ঘণ্টায় ৬৪ হেক্টর থেকে ছয় হাজার ৮০০ হেক্টরে ছড়িয়ে পড়েছে। ওই এলাকায় চার হাজার ৮০০ জনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার ডেভিড এবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, এ বছর আমরা ভয়াবহ দাবানলের মুখোমুখি।  আমরা এ নিয়ে প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছি।

তিনি আরও বলেছেন, আরও অনেক অনেক লোককে সরিয়ে নেওয়া হচ্ছে। নির্দিষ্ট কিছু এলাকায় লোকজন আমাদের নির্দেশ না মানলে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

  •  
  •  
  •  
  •