রাবির ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ, থাকছে সেকেন্ড টাইম
নিউজ ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৫ মার্চ শুরু হবে।
সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫, ৬ ও ৭ মার্চ। বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া ৮ থেকে ১৭ জানুয়ারি তারিখের মধ্যে প্রাথমিক আবেদনপত্র জমা দেওয়া যাবে বলে জানানো হয়।
গত বছরের ন্যায় এবারও দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।

