নীলফামারীতে দলীয় সুশাসন বিষয়ক সভা অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের মুক্তা বেগমের বাড়িতে নবকলি প্রকল্পের বিভিন্ন দলের প্রতিনিধীদের নিয়ে দলীয় সুশাসন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১২/০৪/২০১৬ তারিখে এই সভায় অংশগ্রহন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-নবকলি প্রকল্পের পাচঁ (০৫) টি দলের সভাপতি সহ তিনজন করে মোট ষোল (১৬) জন সদস্য। সভায় সুশাসন, জবাবদিহিতা, দল পরিচালনায় এর গুরুত্ব, দলের কাঠামো ও নির্বাহী কমিটির দায়িত্ব কর্তব্য বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়।
এতে বিষয় ভিত্তিক মূল আলোচনা করেন নবকলি প্রকল্পের অর্থনৈতিক উন্নয়ন কর্মকর্তা কৃষিবীদ জনাব মো: রবিউল আলম বকুল । উল্লেখ্য উক্ত সভায় উপস্থিত দলীয় প্রতিনিধীগণ পরবর্তীতে তাদের স্ব স্ব দলে আলোচনার মাধ্যমে দলের বাকি সদস্যদের দলীয় সুশাসন বিষয়ে পরিচিতি ঘটাবে যা যে কোন দল সুষ্ঠভাবে পরিচালনার জন্যে অতীব জরুরী বিষয়।
এর আগে নবকলি প্রকল্প গ্রামীন দরিদ্র জনগোষ্ঠির সাথে কাজ করে এলাকার শিশুকেন্দ্রিক পরিবারের কল্যানে, তাদের পুষ্টি, স্বাস্থ্য ও পাশাপাশি আয়-কর্মসংস্থানের লক্ষেই এলকার ছোট-বড় সকল উৎপাদনকারী/কৃষকদের নিয়ে অত্র এলাকার কৃষি ও অকৃষি খাত/উপখাত সমূহ নির্বাচন করে।
এই প্রকল্পের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমের আওতায় উপকারভোগীদের নির্বাচনের পর বিভিন্ন আয় বর্ধনমূলক কর্মকান্ডের (কৃষি ও অকৃষি) উপর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয় যা তাদের উন্নত পদ্ধতি/ প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি করে। এর পর বিভিন্ন মৌসমে তাদের বসতভিটায় সবজী চাষের জন্যে বিভিন প্রকারের বীজ এবং অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে উপকারভোগীদের মাঝে দেশী মুরগী ও ব্লাক বেঙ্গল ছাগল; ক্ষুদ্র ব্যবসার জন্যে বিভিন্ন উপকরণ বিতরন করা হয়। এরফলে উপকারভোগীরা বর্তমানে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক উৎপাদনের মাধ্যমে তাদের পরিবারের চাহিদা মিটিয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছে। যা তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পারিবারিক অপুষ্ঠি দুরিকরনে সহায়ক ভূমিকা রাখছে।
উক্ত আর্থিক সক্ষমতাকে টেকসই করার লক্ষ্যে নবকলি প্রকল্প উপকারভোগী ও এলাকাবাসীদের নিয়ে দলীয় উৎপাদন ও বাজারজাতকরনকে অগ্রাধিকার দিচ্ছে আর যা বাস্তবায়নে কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন সহায়তাকারীরা সার্বক্ষণিক কারিগরি সহায়তা প্রদান করে যাচ্ছে।

