কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পথনাটক ‘ধিক্কার’ প্রদর্শিত
এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সংস্কৃতি কর্মী ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে পথনাটক ‘ধিক্কার’।
বুধবার বিকাল ৪ ঘটিকায় ক্যাম্পাসের কাঁঠালতলায় এ নাটকটি প্রদর্শিত হয়। সাংস্কৃতি কর্মী সোহাগী জাহান তনু হত্যার একমাস পূর্তিতে ২০ এপ্রিল বুধবার নাটকটি প্রদর্শিত হয়।
তনু হত্যার বিষয় নিয়ে পথ নাটক ‘ধিক্কার’ রচনা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী নওশাদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের চেয়ারম্যান ড. জি. এম. মনিরুজ্জামান, প্রভাষক কামরুন নাহার শীলা, প্রভাষক সুমাইয়া আফরিন সানী, প্রভাসক দেওয়ান নাহিদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ভেতর সোহাগী জাহান তনুকে ধর্ষণের পরে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের একমাস হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

