বাকৃবিতে টেলিছবি ‘জেড-ফ্যাক্টর’ প্রদর্শিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইতিহাসে প্রথম টেলিছবি ‘জেড-ফাক্টর’ প্রদর্শিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে প্রদর্শিত হয় বহুল আকাঙ্খিত এই টেলিছবি ‘জেড-ফাক্টর’।

বাটারফ্লাই ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত টেলিছবি ‘জেড-ফাক্টর’ এ প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন রকিব, হাসান এবং জেরিন।

এর আগে, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সকাল ১০টায় তারেক মাসুদের ‘মাটির ময়না, বিকেল ৩টায় জনপ্রিয় অ্যানিমেশন মুভি ‘ইপিক’ প্রদর্শিত হয়।

বাটারফ্লাই ফিল্ম প্রোডাকশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও টেলিছবি ‘জেড-ফাক্টর’ এর পরিচালক শামস সুমন জানান, ‘জেড-ফাক্টর’ প্রদর্শনের পর থেকে বহুজনের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। সবাই অনেক প্রশংসা করেছে। সকলের সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে আরো ভাল কিছু উপহার দিতে পারবো।

Zz444

টেলিছবি ‘জেড-ফাক্টর’প্রদর্শনীত আগত অতিথিবৃন্দ

বাটারফ্লাই ফিল্ম প্রোডাকশন এর সহকারী পরিচালক মো. আশরাফুল আলম বলেন, অভিনেতা থেকে শুরু করে ক্যামেরার পেছনের সবাই ফিল্ম লাইনে একদমই নতুন ছিল। তবুও সবাই চেষ্টা করেছে তাদের সেরাটা দিতে। আমরা সামনের দিনগুলোতে আরও ভাল কিছু নিয়ে আসতে পারবো।

উল্লেখ্য, বাটারফ্লাই ফিল্ম প্রোডাকশন এর এই বার্ষিক ফিল্ম প্রদর্শনীতে মিড়িয়া পার্টনার হিসেবে আছে অনলাইন নিউজ পোর্টাল সবুজবাংলাদেশ24.কম

  •  
  •  
  •  
  •  

Tags: