বাকৃবির পশুপালন অনুষদে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের দ্বিতীয় ম্যাচে স্পারটানের জয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টর দ্বিতীয় ম্যাচে ড্রাগন ওয়ারিয়ার্স বিপক্ষে ৮রানে জয় পেয়েছে স্পারটান ।

শনিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঈসা খাঁন হল সংলগ্ন মাঠে এই ম্যাচটির আয়োজন করা হয় । ম্যাচটিতে অংশ নেয় গ্রুপ স্পারটান এবং ড্রাগন ওয়ারিয়ার্স। প্রথমে টচে জিতে ব্যাট করার সিন্ধান্ত নেয় স্পারটান। ম্যাচের নির্ধারিত ১৫ ওভারে স্পার্টান সংগ্রহ করে ১৩২ রান । ১৩৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে সব গুলা ওভার শেষে ড্রাগন ওয়ারিয়ার্স সংগ্রহ করে ১২৪ রান । জয়ের জন্য ১৩৩ রানের মধ্যে ৮ রান বাকি থাকতেই প্যাবিলিয়নে ফিরতে হয় ড্রাগনদের ।

এদিকে খেলাটি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) মাঠে অনুষ্টিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারন বসত ভেনুটি পরিবর্তন করে ঈসা খাঁন হল সংলগ্ন মাঠে
নেওয়া হয়।

উল্লেখ্য, পশুপালন অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১ এর শিক্ষার্থীরা এই টুর্ণামেন্টের আয়োজন করেছে। নিজ লেভেলের বন্ধুদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করার জন্য এই প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

  •  
  •  
  •  
  •  

Tags: