নওগাঁয় রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ.এফ.এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে স্থানীয় একুশে পরিষদ।

মঙ্গলবার দুপুরে শহরের মুক্তির মোড় প্রধান সড়কের পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। এতে নেতৃত্ব দেন পরিষদের সাধারণ সম্পাদক এম.এম রাসেল। এ সময় সংঠনটির সভাপতি ডি.এম. আব্দুল বারী, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সিপিবি সাধারণ সম্পাদক এ্যাড. মোহশীন রেজা, কবি আতাউল হক সিদ্দিকী, মহিলা নেত্রী নাইস পারভীন, জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদি মুকুল, জেলা প্রেস ক্লাবে সহ-সভাপতি আজাদ হোসেন মুরাদ, নাট্য পরিষদের সভাপতি উত্তম সরকার, আরমান হোসাইন, ডলি আজাদ, মর্জিনা বেগম, সিটু প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে রেজাউল করিম হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

  •  
  •  
  •  
  •