ঝিনাইদহ শিশু হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে মানবন্ধন
আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ কর্মসূচীর আয়োজন মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ সাংস্কৃতিক নেতৃবন্দ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, উদ্বোধনের ১১ বছর পরও ঝিনাইদহ ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। অবিলম্বে এ শিশু হাসপাতালটি চালুর দাবি জানান নেতৃবৃন্দ।

