নাটোরে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত
নাটোর প্রতিনিধি:
নাটোরের তেবারিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মনছুর রহমান নামের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে শহরের তেবারিয়া বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মনছুর রহমান বাগাতিপাড়া উপজেলার পাটগ্রাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল ও স্থানীয়রা জানায়, শনিবার নাটোর শহর থেকে মোটর সাইকেল যোগে তার নিজ বাড়ী বাগাতিপাড়ায় যাচ্ছিলেন। পথে শহরের তেবারিয়া বাইপাস সড়কে পিছন থেকে দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যায় সড়কের ধারে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

