শ্রমিক দিবসে সাকিব-মুশফিকদের শুভেচ্ছা
খেলাধুলা ডেস্ক:
মহান মে দিবসে বাংলাদেশের সকল শ্রমিকদেরকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে বার্তা প্রকাশ করেছেন।
ফেসবুকে নিজের ভেরিফাইড ফ্যানপেজে লিখেছেন, ‘মহান মে দিবসে সেইসব পরিশ্রমী শ্রমিকদের ধন্যবাদ জানাচ্ছি যাদের কঠোর প্ররিশ্রমে বাংলাদেশ এগিয়ে চলছে দুরন্ত গতিতে।–সাকিব’
মুশফিক লিখেছেন, ‘কাজ একজন মানুষের শাস্তি নয়, এটা তার পুরস্কার, তার শক্তি…এবং তার খুশি। সপ্তাহজুড়ে যারা হৃদয় দিয়ে কাজ করে থাকেন,তাদেরকে শ্রদ্ধা করুন।’
জানিয়ে রাখা ভালো, শ্রমজীবী মানুষদের অধিকার আদায়ের লক্ষ্যে ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আন্দোলনে নেমেছিলো শ্রমিকরা। দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে এই দিনটিতে বুকের রক্ত ঝরিয়েছিলো তারা। তাদের সেই আত্মদানের মধ্য দিয়েই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়।
সেইদিনের কথা শ্রদ্ধাভরে স্মরণ করতেই মে মাসে প্রথম দিনটি শ্রমিক দিবস হিসেবে বিশ্ব জুড়ে পালন করা হয়।

