সতীর্থের সঙ্গে মাঠেই বিতর্কে জড়ালেন হরভজন সিং!
খেলাধুলা ডেস্ক:
একটি চার বের হয়ে গেলো আম্বাতি রায়ডুর হাত ফসকে। তাতেই তেলে-বেগুনে জ্বলে উঠলেন বোলার হরভজন সিং। যা তা বলে গালাগালি করলেন মাঠের মধ্যেই। ফলাফল, ভুল বুঝতে পেরে যখন হাত মেলাতে গেলেন ভাজ্জি, ফিরিয়ে ফিলেন রাইডু।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের দলের ক্রিকেটারের সঙ্গে রোববার এভাবেই বিবাদে জড়িয়ে পড়েন মুম্বাই ইন্ডিয়ান্সের সিনিয়র ক্রিকেটার হরভজন। রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে ১১তম ওভারে এই ঘটনা ঘটে। ব্যাটসম্যান সৌরভ তিওয়ারির মারা জোরালো একটি শট সীমানার কাছ থেকে ড্রাইভ দিয়েও আটকাতে পারেননি রায়ডু।
এতে ক্ষুব্ধ হরভজন নিজের জায়গা থেকেই গালাগালি শুরু করেন। সঙ্গে সঙ্গে বাউন্ডারি থেকে ভাজ্জির দিকে এগিয়ে আসতে থাকেন রায়ডু। তিনিও এগিয়ে যান। কাছ গিয়েই দুঃখপ্রকাশ করেন। কিন্তু তাতে মন গলেনি। যা হবার সেটাই হয়েছে। রাগ কমেনি দলের হয়ে নয় ম্যাচে ২৭১ করা আম্বাতি রায়ডুর।

