সত্যি হল বৌদ্ধ ভিক্ষুর ভবিষ্যদ্বাণী

খেলাধুলা ডেস্ক:

শুধু যে শিষ্যের মন রক্ষায় তেমন কিছু বলেছিলেন, তাও না। থাইল্যান্ডের ৬৩ বছর বয়সের শীর্ষ বৌদ্ধ ভিক্ষুর ভবিষ্যদ্বাণী আসলেই সত্যি করে দিল লিস্টার সিটি।

প্রায় দু’সপ্তাহ আগে থাইল্যান্ডের শীর্ষ বৌদ্ধ ভিক্ষু ফ্রা প্রমাংকালাচান ভবিষ্যতবাণী করেছিলেন যে এবারে ইংলিশ ফুটবলের শিরোপা জিততে যাচ্ছে লিস্টার সিটি। তার ভবিষ্যতবাণী এভাবে অক্ষরে-অক্ষরে মিলে যাবে সেটি অনেকেই ভাবতে পারেননি। তিনি যখন এ ভবিষ্যতবাণী করেছিলেন তখনও লিস্টার সিটির চারটি ম্যাচ বাকি ছিল।

ইংলিশ ফুটবলের সর্বোচ্চ শিরোপা জিতেছে লিস্টার সিটি। ফুটবল পণ্ডিতরা লিস্টারের এই জয়কে ‘রূপকথা’ বলে বর্ণনা করেছেন। লিস্টার সিটির মালিক থাইল্যান্ডের বিয়ার ব্যবসায়ী ভিচাই শ্রীভাদানাপ্রভা। তিনি এই ভিক্ষুর একজন শিষ্য। লিস্টার সিটি শিরোপা জিতবে কিনা সেটি জানতে ক্লাবের মালিক ভিচাই বৌদ্ধ ভিক্ষুর দ্বারস্থ হয়েছিলেন।

বৌদ্ধ ভিক্ষু যে ভবিষ্যতবাণী করেছিলেন সেটি ঠিকই সত্যি হলো। সেই অসম্ভবটি সম্ভব হলো। ক্লাবের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রিমিয়ার লীগ শিরোপা জিতল লিস্টার সিটি। অথচ মৌসুমের শুরুতে যাদের জয়ের সম্ভাবনা ধরা হচ্ছিল পাঁচ হাজার বারে একবার।

  •  
  •  
  •  
  •  

Tags: