জেমসের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বিনোদন ডেস্ক:
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ হাতে পেলেন জেমস। ‘পতাকাটা খামচাতে কখনো আসে যদি শকুন আর হায়েনার দল’ এ গানের জন্য ‘দেশা দ্য লিডার’ চলচ্চিত্রের গানটিতে কন্ঠ দেওয়ার জন্য জেমসের হাতে উঠেছে এ পুরস্কার।
আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪।’ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
অনুষ্ঠানে মঞ্চ থেকে যখন জেমসের নাম ঘোষিত হল সাথে সাথে হলজুড়ে তুমুল করতালি। কালো টিশার্ট পরনে চিরচেনা জেমস উঠে দাঁড়ালেন চেয়ার ছেড়ে, এগিয়ে গেলেন মঞ্চের দিকে। পুরস্কার হাতে পাওয়া পর্যন্ত অবিরাম হাততালিতে ভেসে যাচ্ছিলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অডিটোরিয়াম।
এছাড়া ‘প্রিয়া তুমি সুখী হও’ চলচ্চিত্রে গাইবার জন্য রুনা লায়লা ও ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রের জন্য যৌথভাবে সেরা গায়িকা নির্বাচিত হয়েছেন রুনা লায়লা ও মমতাজ।

