কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় সেলাই মেশিন বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় প্রশিক্ষিত ৩৯জন দরিদ্র মহিলার মাঝে বিনামূল্যে সেলাই বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে কালিরহাট বাজারে কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের আয়োজনে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান। কুড়িগ্রাম অঞ্চলের সহকারী ব্যবস্থাপক এসএম মোস্তফা-ই-কাদের’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, রংপুর জিএম সার্কেলের ডিজিএম সমীরঞ্জন চক্রবর্তী, এজিএম মকবুল হোসেন, কুড়িগ্রাম শাখা ম্যানেজার রফিকুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহিদ হোসেন ফুলবাড়ী শাখা ম্যানেজার ইয়াসির আরাফাত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী, সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতা গোলাম মোস্তফা ও আলতাফ হোসেন প্রমূখ।
অগ্রনী ব্যাংকের মহব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান জানান, দীর্ঘ ৬৮ বছরের অবহেলিত বিলুপ্ত ছিটমহলের নারীদের ভাগ্যান্নয়নে এসব সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

