ট্রেনিং নিতে থাইল্যান্ডে পবিপ্রবির ৪ শিক্ষক

মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু, পবিপ্রবি প্রতিনিধি:
আন্তর্জাতিক ট্রেনিং এ অংশ নিতে থাইল্যান্ডে গেছেন পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক। ১৫ মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেন তারা।

উক্ত দলে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন , সার্জারী এন্ড অবস্টেট্রিক্স বিভাগে বাস্তবায়নাধীন উচ্চ শিক্ষা মান উন্নয়ন উপ প্রকল্পের উপ ব্যবস্থাপক ও একই বিভাগের সহকারী অধ্যাপক ড মো লালমদ্দিন মোল্লা , ড দিব্যেন্দু বিশ্বাস ( ডিএসপিএম), প্রকল্পের সদস্য কৃষিত্বত্ত বিভাগের প্রফেসর ড পূর্ণেন্দু বিশ্বাস এবং অপর সদস্য ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড মিল্টন তালুকদার।

উল্লেখ্য, থাইল্যান্ডের Suranaree University of Technology -তে “Advance Biotechnology in Animal Health” এর উপর ৭ দিন ব্যাপী প্রশিক্ষণে অংশ গ্রহন করবেন।

এই প্রশিক্ষনের ফলে শিক্ষকদের দক্ষতা আরো বৃদ্ধি পাবে এবং বিশ্ববিদ্যালয়ের চলমান প্রকল্প আরো বেগবান হয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  •  
  •  
  •  
  •  

Tags: