রৌমারীতে ঝুকিপুর্ণ সড়ক মেরামতের দাবীতে মানববন্ধন
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
রৌমারী থেকে রাজিবপুর পর্যন্ত ঝুকিপুর্ণ সড়ক মেরামতের দাবীতে কুড়িগ্রামের রৌমারীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার রৌমারী উপজেলা পরিষদের সামনে ডিসি সড়কে তরুন প্রজন্মের উদ্যোগে দুই ঘন্টাব্যাপী মানব বন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকির হোসেন, রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হুরায়রা ও তরুন প্রজন্মের সভাপতি ওয়ালিদ বিন বকুল প্রমূখ।
মানব বন্ধনে বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে রৌমারী উপজেলা শহর থেকে রাজিবপুর উপজেলা শহর পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগী হলেও কর্তৃপক্ষ নানা টালবাহানা করে আসছে। এ অবস্থায় রৌমারী উপজেলার নতুন চর বন্দরসহ উপজেলাবাসীর একমাত্র সড়ক পথ দিয়ে যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অনতিবিলম্বে গুরুত্বপুর্ণ এ সড়কটি মেরামত করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদান করা হয়।

