ঝিনাইদহে দঁড়ি দিয়ে বেঁধে প্রেমিকাকে নির্যাতন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে এক প্রেমিকাকে রাতভর দঁড়ি দিয়ে বেঁধে রেখে নির্যাতন করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে এই নির্যাতনের ঘটনা ঘটেছে। বিয়ের দাবি নিয়ে প্রেমিকা তার প্রেমিক বকুল হোসেনর বাড়িতে গেলে তার উপর এ নির্যাতন চালানো হয়।
পার্শ্ববর্থী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের জালাল শেখের মেয়ে হাসনা বেগম নিজের বিয়ের দাবীতে গতরাতে আশ্রয় নেয় পাশের গ্রামের ইমান আলীর ছেলে বকুলের বাড়ীতে। তাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে বকুল হোসেন দীর্ঘদিন ধরে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বকুলের বাড়ীতে আশ্রয় নেওয়ার পর তাকে মধ্যরাত থেকে বকুল ও তার পরিবারের অন্যান্য সদস্যরা শুরু কওে নির্যাতন। একপর্যায়ে ঘরের বারন্দার খুটির সাথে তাকে দড়ি ও চেন দিয়ে বেধে রাখা হয়। পরে সকালে গ্রামবাসী তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। অন্যদিকে বাড়ীর সবাই পালিয়ে যায়।
ভকটিম হাসনা বেগম জানান, আমাকে বিয়ের আশ্বাস দিয়ে ডেকে নিয়ে এই অমানবিক অত্যাচার করা হয়।
গ্রামবাসী জানান, বকুলসহ বাড়ীর সবাই পলাতক রয়েছে।
ঝিনাইদহ সদর থানার এসআই ইসমাইল হোসেন বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দোষীদেও বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

