নতুন প্রেমে মজেছেন রণবীর
বিনোদন ডেস্ক:
ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের কারণ জানা গেল অবশেষে। নতুন প্রেমে মজেছেন রণবীর কাপুর। ভারতী মালহোত্রা নামের এক নারীর প্রতি ঝুঁকেছেন বলিউড রকস্টার। জানা গেল, মেয়েটি নাকি দিল্লির এক মডেল।
যদিও এখনও পর্যন্ত কিন্তু এই খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। রণবীর কোনও দিনই নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মিডিয়ার কাছে মুখ খোলেনি। ভবিষ্যতেও যে এই বিষয়ে তিনি কিছু বলবেন তাক সম্ভাবনাও নেই। তবে এবার একটি দৈনিক পত্রিক তাদের সূত্র থেকে পাওয়া খবরের সত্যতা নিশ্চিত করেছে।
ক্যাটরিনার সঙ্গে বহুল আলোচিত প্রেমে বিচ্ছেদের মোহর পড়ার পর ভেঙে পরেছিলেন রণবীর। বেশ মনমরা হয়ে পড়েছিলেন নাকি তিনি। আর তখনই একটা পার্টিতে বোন ঋদ্ধিমার সূত্রে ভারতীর সঙ্গে পরিচয় হয় তার। শ্বশুর বাড়ি সূত্রে ঋদ্ধিমাও এখন দিল্লি নিবাসী। জোর গুঞ্জন, ক’দিন আগে নাকি ভারতীর সঙ্গে দেখা করতেই দিল্লি গিয়েছিলেন রণবীর, অন্তত এমনটাই দাবি করছে একটি সংবাদ সূত্র।

