নাটোরে ‘সবুজ বাংলা’র প্রতিষ্টা বার্ষিকী উদযাপন

নাটোর প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে নাটোরের পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন “সবুজ বাংলা’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সোমবার সকাল থেকে শুভানুধ্যায়ীদের পদচারণায় মুখর হয়ে ওঠে”সবুজ বাংলা”কার্যালয়, ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়। এরপর আনন্দঘন পরিবেশে “সবুজ বাংলা”র কেক কাটেন আগত অতিথিরা। পরে একে অপরকে কেক খাইয়ে দিয়ে উৎসবকে প্রাণবন্ত করেন অতিথিবৃন্দ। এর আগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নব নিবাচিত পিপরুল ইউপি চেয়ারম্যান কলিমউদ্দীন প্রাং, মানবজমিনের প্রতিনিধি ও নাটোর সংবাদের সম্পাদক ইসাহাক আলী, সাংবাদিক আরিফুল ইসলাম, সবুজ বাংলার উপদেষ্টা শিক্ষক নাসির উদ্দীন, ছাত্রলীগ নেতা খালেদ মাহমুদ।

এ সময় সবুজ বাংলার প্রতিষ্ঠাতা ও পরিচালক ফজলে রাব্বী, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। “সবুজ বাংলা” স্বল্প সময়ে যে প্রশংসা অর্জন করেছে প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের সমৃদ্ধির পথে আরো ইতিবাচক ভূমিকা নিয়ে “সবুজ বাংলা” এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন আগত অতিথিরা।

এদিকে শুভ জন্মদিন উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত হয় নাটোরে বাঁশভাগ বাজার “সবুজ বাংলা”র কার্যালয়।

  •  
  •  
  •  
  •  

Tags: