কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে এক বর্নাঢ্য র‌্যালীর মাধ্যমে শুরু হয় দিবসটির কার্যক্রম।

র‌্যালীটি প্রসাশনিক ভবনের সামন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের মূলফটককের বাহিরে এসে উপাচার্য়ের বাংলো, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল হয়ে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়। তারপর ক্যাম্পাসের পার্কিংলটে বিশ্ববিদ্যালয় পরিবারকে নিয়ে কেক কাটেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের কেক খাওয়ান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে পায়রা উড়ান এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছে বৃক্ষরোপন করেনশেষে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিকালে ব্যান্ডের দল শিরোনামহীন ক্যাম্পাস মাতায়।

বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ বলেন,‘ আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সরকারের উপরের মহলে কথা বলছি। সবার সহযোগীতা নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কুন্ডো গোপীদাশ, রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার, প্রক্টর ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আইনুল হল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ প্রধান, শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ মে কুমিল্লা শহর থেকে ১১ কিলোমিটার দক্ষিন- পশ্চিমে কোটবাড়ি শালবন বিহার এবং ময়নামতি যাদুঘর সংলগ্ন পাহাড় আর সমতল ভূমির উপর প্রতিষ্ঠিত হয় দেশের ২৬ তম এ পাবলিক বিশ্ববিদ্যালয়।

  •  
  •  
  •  
  •  

Tags: