পবিপ্রবির ভর্তি আবেদনের সময় ২৪ নভেম্বর পর্যন্ত
পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ স্নাতক (সম্মান) শ্রেনীর ভর্তি পরীক্ষার আবেদনের মেয়াদ অনিবার্য কারনবশতঃ আগামী ২৪ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এছাড়া ভর্তি সংক্রান্ত অন্যান্য সকল কার্যক্রম অপরিবর্তিত থাকবে। গতকাল সকাল ৯টায় ভাইস-চ্যান্সেলরের সান্ধ্যকালীন অফিস কক্ষে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীনের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরী সভায় এ সিদ্বান্ত গৃহীত হয়। সভায় ভর্তি পরীক্ষা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.pstu.ac.bd) ভিজিট করতে বলা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৩ ডিসেম্বর (রবিবার) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

