রাবিতে শুরু হলো বিএফডিএফ আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতা

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন বিএফডিএফ’র উদ্যোগে দু’দিনব্যাপী আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি রাবি উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধরণ সম্পাদক প্রফেসর ড. শাহ আজম শান্তনু, বিএফডিএফ’র উপদেষ্টা মন্ডলীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক ও শিক্ষার্থীরা।

এরপর সকাল ১১ টায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশ গ্রহণের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতার ১ম, ২য়, ও ৩য় কোয়ার্টার ফাইনাল যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন, সিরাজী ভবন, তৃতীয় বিজ্ঞান ভবন, ডিনস কমপ্লেক্সে, রকেয়া হল ও রহমাতুন্নেছা হলে অনুষ্ঠিত হয়। তবে এ বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: