বাকৃবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি অনুষদের পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবিবার (০৫ জুন) সকাল সাড়ে ১০টায় একটি র‌্যালি বের করা হয়।

জানা যায়, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ মরণসাগরে এসে শেষ হয়।

পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর ও প্রক্টর প্রফেসর ড. একেএম জাকির হোসেন দুটি বৃক্ষরোপন করেন।

BAU Environment Day Pic2

বৃক্ষরোপন করছেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর

র‌্যালী পূর্বে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড.মো. আলী আকবর, পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড.মো. শাহাদত হোসেন, প্রক্টর অধ্যাপক ড. একেএম জাকির হোসেন প্রমুখ। এসময় তারা পরিবেশ সুন্দর রাখার গুরুত্ব ও বেশি বেশি বৃক্ষরোপন করার বিষয়ে জোর দেন।

  •  
  •  
  •  
  •  

Tags: