বাকৃবি ছাত্রফ্রন্টের সভাপতি ফরিদ, সম্পাদক গৌতম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। ১৭সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে রাফিকুজ্জামান ফরিদ সভাপতি এবং গৌতম কর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্প্রতী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার ২০ তম কাউন্সিলে কমিটি পরিচিতি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের উদ্ধোধন ঘোষণা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় সভাপতি নাঈমা খালেদ মনিকা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজতান্ত্রিক ছাত্রফন্ট বাকৃবি শাখার সদস্য গৌতম ভৌমিক।

সেমিনার শেষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর কেন্দ্রীয় সভাপতি নাঈমা খালেদ মনিকা নতুন কমিটি ঘোষনা করেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি জুনায়েদ হাসান, সাংগাঠনিক সম্পাদক প্রেমানন্দ দাস, দপ্তর সম্পাদক মাগফুরা জেরিন, অর্থ সম্পাদক সাব্বির আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অসীম ভৌমিক, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক সৌরভ কুমার সিংহ, স্কুল বিষয়ক সম্পাদক পৃথ্বিরাজ দাশ, সহ সম্পাদক হান্নান সরকারসহ সাতজন সাধারন সদস্যর নাম ঘোষণা করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: