চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা
নিজস্ব প্রতিবেদক:
রমজান মাসের চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে।
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার থেকে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু হচ্ছে।
সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়।
আজ সোমবার রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তারাবির নামাজও শুরু হবে আজ এশার নামাজের ওয়াক্ত থেকে।এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ আগে থেকে সেরে নিতে দেখা গেছে মুসল্লিদের।

