পথশিশুদের সঙ্গে ছাত্রলীগ সভাপতির ইফতার
নিজস্ব প্রতিবেদক:
ছিন্নমূল শিশুদের সঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। শুক্রবার রোজার চতুর্থ দিনে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের পাশের একটি সড়কে এসব শিশুদের সঙ্গে সোহাগসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা ইফতারে অংশ নেন।
পথশিশুদের স্কুল ‘হাসিমুখ’ এর শিক্ষার্থীদের ইফতার মেন্যুতে এদিন ছিল আম, কলা, জুস, তেহারি, পেয়াজুসহ অন্যান্য ইফতার সামগ্রী।
সোহাগ বলেন, বাংলাদেশের শেকড়ে যেমন ছাত্রলীগ; বাংলাদেশের চূড়ায়ও ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগ ভূমিকা রেখে যাচ্ছে। আজকে যে শিশু আগামী দিনে তারাই হবে এ দেশের অভিভাবক। ছিন্নমূল শিশুদের সুন্দর ও সুষ্ঠু বিকাশে ছাত্রলীগ তার যথাসাধ্য চেষ্টা করে যাবে।
পথশিশুদের সঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ সভাপতি ইফতারে আরো উপস্থিত ছিলেন- ছাত্রলীগ সহ-সভাপতি কাজী এনায়েত, তোফাজ্জেল হক চয়ন, আমিনুল ইসলাম, সৈয়দ আশিক, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ইমরান খান প্রমুখ।

