কুড়িগ্রাম পৌরসভার সাড়ে ৪২কোটি টাকার বাজেট ঘোষণা

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
নতুন কোন প্রকার করারোপ ছাড়াই ২০১৬-২০১৭ অর্থবছরের জন্য কুড়িগ্রাম পৌরসভা ৪২কোটি ৫৭ লাখ ৮২ হাজার ৪৯৬টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি ও পৌরসভা যৌথভাবে উন্মুক্ত বাজেট ঘোষণা ও জনগণের প্রত্যাশা পূরণের অনুষ্ঠানের আয়োজন করে। বাজেট অনুষ্ঠানের সভাপতিত্বে করেন পৌর মেয়র আব্দুল জলিল।

চলতি অর্থ বছরে বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে ৪২ কোটি ৫৭লাখ ৮২হাজার ৪৯৬টাকা আয় এবং ৪২ কোটি ৫৭লাখ ৮২হাজার ৪৯৬টাকা ব্যয় ধরা হয়েছে। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উন্মুক্ত বাজেট ঘোষণা ও জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অ্যাডভোকেট আহসান হাবীব নীলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, পৌরসভার সচিব রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, কাউন্সিলর রোস্তম আলী তোতা প্রমুখ।

পরে জনগণের প্রত্যাশা অনুযায়ী নাগরিকদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র আব্দুল জলিল ও কাউন্সিলরবৃন্দ।

  •  
  •  
  •  
  •