মহাবীর লুকে আসছেন আমির খান
বিনোদন ডেস্ক:
সম্প্রতি পাঞ্জাবের কুস্তিগীর মহাবীর সিংয়ের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের পূর্ভাবাস দিয়ে বলিউড মাতিয়েছেন সুপারস্টার অভিনেতা সালমান খান। তার আসন্ন সিনেমা ‘সুলতান’-এ তাকে মহাবীর সিংয়ের চরিত্রে দেখা যাবে। আর এবার সেই মহাবীর সিংয়ের চরিত্রেই দুর্দান্ত শারিরিক কাঠামোতে দেখা মিললো বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা অভিনেতা আমির খানকে!
না। তিনি সালমানের ‘সুলতান’ সিনেমার প্রমোশনে মহাবীর সিংয়ের মত শরীর প্রদর্শন করেননি। বরং তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দঙ্গল’-এর জন্য মহাবীর সিং পোগাত এর চরিত্রের একটি স্থির চিত্র টুইটে পোস্ট করেছেন আমির খান। আর এরইমধ্যে তার এই ছবিটি রীতিমত আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
পাঞ্জাবের হরিয়ানা অঞ্চলের কুস্তিগীর মহাবীর সিংকে নিয়ে এবছর বলিউডে দুইটি সিনেমা আসছে যাচ্ছে। একটিতে অভিনয় করেছেন সালমান খান। যেখানে মহাবীর সিংয়ের জীবনী নির্ভর কাহিনী নয়, বরং ফ্যান্টাসাইজ করে ছবিটিকে কমার্শিয়াল মোড়ক দেয়া হয়েছে। যে ছবিটি আসছে ঈদে ভারতে মুক্তি পাবে। অন্যদিকে কুস্তিগীর মহাবীর সিংয়ের জীবনী নির্ভর চলচ্চিত্র ‘দঙ্গল’ নিয়ে আসছেন আমির খান। যেখানে সত্যিকার অর্থেই মহাবীর সিংকে দেখানো হবে। সালমানের সুলতানের সঙ্গে যেখানে নূন্যতম মিল থাকবে না আমিরের দঙ্গলের। আর এই ছবিটি আসছে ডিসেম্বরে বড়দিন উপলক্ষ্যে মুক্তি পাওয়ার কথা।
এরইমধ্যে বৃদ্ধ বয়সের ‘মহাবীর সিং’-এর চরিত্রে অভিনয় করে ফেলেছেন আমির খান। এরজন্য তাকে প্রায় পঁচিশ কেজি ওজন বাড়িয়ে ৯৫ কেজি পর্যন্ত করতে হয়েছিল। এরপর আবার একই চরিত্রের জন্য ওজন কমিয়েছেন আমির খান। বর্তমানে মহাবীর সিংয়ের যুবক বয়সের অংশটুকুর শুটিংয়ে আছেন আমির। কিন্তু তার আগে একটি স্থিরচিত্র তোলেছিলেন তিনি। যা ১৩ জুন নিজের টুইটার ও ফেসবুকে আপলোড দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেন, যুবক বয়সের মহাবীর চরিত্রে শুটিংয়ে অংশ নেয়ার ২দিন আগে নেয়া এই ছবিটি।
অন্যদিকে ‘দঙ্গল’-এর শুটিং শেষ না হতেই এবার বৈমানিক হিসেবে রাকেশ শর্মার জীবনী নির্ভর ছবিতেও অভিনয় করার কথা উঠছে আমির খানের। বলিউড বলছে, এই চরিত্রের জন্য নাকি আমির খানকেই নাকি আপাতত বলিউড থেকে পাকাপোক্ত মনে হয়েছে।
পাঞ্জাবের বিখ্যাত কুস্তিগীর মহাবীর সিংয়ের জীবনী নির্ভর সিনেমা ‘দঙ্গল’ নিয়ে ব্যস্ত আছেন আমির খান। গত বছর থেকে শুটিং শুরু করা ছবিটিতে আমির খানকে দেখা যাবে কখনো ৯৫ কেজি ওজনের মধ্যবয়স্ক এক কুস্তিগীর চরিত্রে, আবার কখনো তাকে দেখা যাবে একেবারে তরুণ বয়সের চেহারায়। এরজন্য শরীরের উপর দিয়ে গত দুই বছর ধরেই নানা অ্যাক্সপেরিমেন্টের ভেতর দিয়ে গিয়েছেন তিনি। ৫১ বছর বয়সের একটা মানুষের পক্ষে কতোট সহনশীল হতে হয় তা আমির খান দেখিয়ে দিয়েছেন। নিতেশ তেওয়ারির পরিচালনায় ছবিটিতে আমির স্ত্রী হিসেবে দেখা যাবে স্বাক্ষী তানওয়ারকে। আর ছবিতে আমিরের দুই মেয়ে গীতা ও ববিতার চরিত্রে অভিনয় করবে উঠতি অভিনেত্রী সানা শেখ ও সন্য মালহোত্রা।

