কামলার ছেলেকে গোল্ডেন এ প্লাস পেতে নেই
আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
‘পরের ক্ষেতের কামলা’র ছেলেকে গোল্ডেন এ প্লাস পেতে নেই’ মনের দুঃখের কথা এভাবেই জানালেন ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের ক্ষেত মজুর নাসির উদ্দিন।
তিনি আরও জানান, তার ছেলে রাকিব হাসান এ বছর হরিনাকুন্ডু থানার আদর্শআন্দুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। তিনি জানান, বিভিন্ন ডোবা নালায়, ক্যানালে, খালে-বিলে মাছ ধরে বাজারে বিক্রয় করে জীবিকা নির্বাহ করে তারা। কখনও-কখনও সে পানের বরজেও কৃষি কাজ করে সংসার চালায়। তার বড় ছেলে রাকিব-ও সংসার চলানোর জন্যে তাকে প্রতিনিয়ত সাহায্য করে।
এলাকাবাসী জানিয়েছেন, নাসির উদ্দিনের ছেলে রাকিব হাসান প্রচন্ড মেধাবী ও বুদ্ধিমান, ছোট্ট বয়স থেকেই লেখাপড়ার প্রতি তার প্রবল ইচ্ছা, বর্তমানে গোল্ডেন এপ্লাস পেয়েও আর্থিক সংকটের কারনে লেখাপড়া করতে পারছেনা।
মা রিতা খাতুন জানান, বাসাবাড়ির মধ্যে ছোট্ট একটি কুড়ে ঘর ও একটি রান্না ঘর আছে। রাকিবের বাপের ছেলেক পড়ানোর ক্ষমতা নেই । গরিব মানুষ বলেই কি তার ছেলে রাকিব গোল্ডেন এ প্লাস পেয়েও টাকার অভাবে লেখাপড়া করতে পারবে না ?
রাকিব জনান, আমরা দুই ভাই। বাবার আয় রোজগার যা হয় তা দিয়ে কোন মতেই আমার লেখাপড়া করানো সম্ভবনা। টাকার অভাবে ঝিনাইদহ শহরের কেসি কলেজে ভর্তি হতে পারছি না। আমার প্রবল ইচ্ছা লেখোপড়া শিখে অনেক বড় মানুষের মত মানূষ হয়ে দেশ ও জনগনের পাশে দাড়াব ইনশাল্লাহ্।

