বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর খুলনা সমিতির (খুলনা,বাগেরহাট, সাতক্ষীরা) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে বাকৃবি ছাত্র-শিক্ষক কেন্দ্রে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের পশু বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: রুহুল আমিন, গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিউট এর প্রফেসর প্রফেসর ড.এম নজরুল ইসলাম, সহযোগী প্রফেসর ড.এ.কে.এম. আহসান কবীর, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর ড. মো: ইলিয়াস হোসেনসহ বৃহত্তর খুলনা সমিতির শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষক এবং শিক্ষার্থীরা নিজেদেও সমিতির সদস্যদের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধিও লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে তারা বিশ্ববিদ্যালয় এবং মুসলিম উম্মার কল্যান চেয়ে ইফতারির পূর্বে দোয়া করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বৃহত্তর খুলনা সমিতির সদস্য এবং পশুপালন অনুষদের শেষবর্ষের শিক্ষার্থী মো.মেহেদী হাসান।

  •  
  •  
  •  
  •  

Tags: