গাইবান্ধায় প্রতিবন্ধী বিষয়ক বিষয়ক অবহতিকরণ কর্মশালা
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের দারিদ্রতা উত্তরণ প্রকল্পের আওতায় প্রতিবন্ধী বিষয়ক অবহতিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রংপুরস্থ প্রত্যাশা প্রতিবন্ধী ও শিশু উন্নয়ন সংস্থা আয়োজনে হ্যান্ডি ক্যাপ ইন্টারন্যাশনাল এবং ইউকেএইডের সহযোগিতায় সাদুল্যাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাদুল্যাপুর উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) বেগম মুস্তারা আকতার জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান হাবিব। বক্তব্য রাখেন সাদুল্যাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেমাছা. শাহানাজ আকতার, রংপুর প্রত্যাশা প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি উম্মে কুলসুম খাতুন।
কর্মশালায় সাংবাদিক, প্রতিবন্ধী ব্যক্তি, সরকারী কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। অবহতিকরণ কর্মশালায় সমাজের প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅংশগ্রহণ ও সামাজিক অধিকার নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালা শেষে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান হাবিবকে ফুলের শুভেচ্ছা জানান রংপুর প্রত্যাশা প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি উম্মে কুলসুম খাতুন।

